প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

প্রকাশিত: 20 FEB 2026 9:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাননীয় অনুরা কুমারা দিশানায়েক আজ নতুন দিল্লিতে  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে তিনি ভারতে এসেছেন। ২০২৪-এর ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেওয়ার পরপরই তিনি ভারত সফরে এসেছিলেন। এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। 

দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের প্রসঙ্গও। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সহ দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

ঘুর্ণিঝড় দিতওয়াহ-র পর ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট দিশানায়েক। ভারত-শ্রীলঙ্কা অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘ সম্পর্ক নিয়েও তাঁরা আলোচনা করেন। দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করার ব্যাপারে দুই নেতা সহমত প্রকাশ করেন। 

 

SC/MP/NS…


(রিলিজ আইডি: 2231193) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Kannada , Malayalam