প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মণি শংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 20 FEB 2026 7:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সাহিত্যিক শ্রী মণি শংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। 

এক্স-এ এক শোকবার্তায় শ্রী মোদী বলেছেন :

“শংকর নামে সুপরিচিত শ্রী মণি শংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। 

তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি তাঁর সংবেদনশীলতা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে মানুষের জীবনকে
তাঁর সাহিত্যকর্মে তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টির মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মনে ছাপ রেখে গেছেন এবং ভারতের সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছেন। 

তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

 

SC/MP/NS…


(রিলিজ আইডি: 2231139) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam