প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
19 FEB 2026 8:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় ডিক স্কুফ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। এআই ইমপ্যাক্ট সামিটে নেদারল্যান্ডস-এর প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী স্কুফ।
এআই সামিটে যোগ দেওয়ার জন্য নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী স্কুফ এই শীর্ষ বৈঠকের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, প্রযুক্তি এবং সমাজের অগ্রগতিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এআই-এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে দুই নেতা তাঁদের সম্মতির কথা ব্যক্ত করেন। এআই, কোয়ান্টাম এবং সেমিকন্ডাক্টর সহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও মজবুত করার ওপর জোর দেন তাঁরা।
জল, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ-বান্ধব শক্তি, প্রতিরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার করেন তাঁরা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা আলোচনা করেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করার ব্যাপারে সহমত হন।
SC/MP/DM
(রিলিজ আইডি: 2230740)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam