প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 18 FEB 2026 6:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট – এর ফাঁকে তাঁদের মধ্যে কথা হয়। 
এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে শ্রী মোদী বলেছেন, “প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে আজ দিনের শুরুতেই সাক্ষাৎ হয়েছে। তাঁর সফর ভারত – কাজাখস্তান কৌশলগত সম্পর্ককে আরও গভীরতা দেবে। বাণিজ্য, জ্বালানী, দুর্লভ ধাতু, বিরল মৃত্তিকা, প্রতিরক্ষা, যোগাযোগ ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিরাট সুযোগ রয়েছে। আমাদের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একযোগে কাজ করব।
@PrimeMinisterEn”

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2230150) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam