প্রধানমন্ত্রীরদপ্তর
এস্তোনিয়ার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
प्रविष्टि तिथि:
18 FEB 2026 6:16PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
এস্তোনিয়ার রাষ্ট্রপতি শ্রী অ্যালের ক্যারিস আজ দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ভবিষ্যতের চাহিদা পূরণের যোগ্য প্রযুক্তি, জ্বালানী ব্যবস্থাপনা, দক্ষতা সহ বিভিন্ন বিষয় নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন। তাঁরা সংশ্লিষ্ট বিষয়গুলিতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে আলাদা আলাদা বার্তায় শ্রী মোদী লিখেছেন,
“এস্তোনিয়ার রাষ্ট্রপতি অ্যালের ক্যারিসের সঙ্গে ভালো একটি বৈঠক হয়েছে। প্রযুক্তি এবং কৃত্রিম মেধায় এস্তোনিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঐতিহাসিক ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তির আবহে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতের চাহিদা পূরণের যোগ্য প্রযুক্তি, জ্বালানী ব্যবস্থাপনা, দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেছি আমরা।
@AlarKaris”
SC/ CB
(रिलीज़ आईडी: 2230098)
आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam
,
Malayalam