প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন স্পেনের প্রেসিডেন্ট
প্রকাশিত:
18 FEB 2026 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্পেনের প্রেসিডেন্ট শ্রী পেড্রো স্যাঞ্চেজ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-স্পেন সহযোগিতা আরও জোরদার করা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ২০২৬ সালটিকে ভারত-স্পেন সংস্কৃতি বর্ষ হিসেবে উদযাপন করছে নতুন দিল্লি ও মাদ্রিদ।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁদের আলোচনা ইতিবাচক হয়েছে। স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় এক প্রতিনিধিদলের ভারতে আগমন অত্যন্ত আনন্দের বিষয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ও স্পেনের অর্থনৈতিক অংশীদারিত্বে ইতিবাচক প্রভাব ফেলবে।
SC/SD/DM
(রিলিজ আইডি: 2229994)
ভিজিটরের কাউন্টার : 4