তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নে এআই বিষয়ক প্যানেল এবং অধিবেশনের আয়োজন করা হবে

প্রকাশিত: 16 FEB 2026 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬  ফেব্রুয়ারি ২০২৬

 

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নে থাকবে প্যানেল আলোচনা, মাস্টারক্লাস এবং প্রযুক্তির প্রদর্শনী। সংবাদ মাধ্যম এবং মনোরঞ্জনের ওপর এআই-এর রূপান্তরকারী প্রভাব নিয়ে আলোচনা হবে। এআই চালিত প্রযোজনা কার্যাবলী, বহুভাষিক শব্দ প্রযুক্তি, গেমিং উদ্ভাবন, কন্টেন্ট-এর মানিটাইজেশন এবং দায়িত্বপূর্ণ এআই কাঠামো নিয়ে আলোচনা হবে। এআই মাইক্রো ড্রামা, স্টোরি টেলিং, অ্যাডোবের সাহায্যে কথাবতার, এআই মাধ্যমে উৎপন্ন ছোট ছবি এবং এআই চালিত কাহিনী বর্ণন নিয়ে শেখর কাপুরের মাস্টারক্লাস হবে বিশেষ আকর্ষণ। চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক প্রামাণ্যের বিবর্তনগুলি পরীক্ষা করে দেখা হবে। অধিবেশনগুলিতে তুলে ধরা হবে এলটিএম ব্লু ভার্স থেকে উদ্ভাবন, এডব্লুএস, এভারজেন্টের সঙ্গে গুগল, সোনি রিসার্চ ইন্ডিয়া, পার্পল টক, ড্যাশভার্স, পকেট এফএম, কুকু এফএম এবং লুমিকাই। জ্ঞানের আদান-প্রদান, নীতি নিয়ে আলোচনা এবং দায়িত্বপূর্ণ এআই সৃষ্টিশীল পরিষেবায় ভারতের নেতৃত্বের প্রসার ঘটাবে। 


ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬-এ ভারতের এভিজিসি-এক্সআর এবং মিডিয়া টেক ক্ষেত্রের ৫১টি স্টার্টআপ ওয়েভস ক্রিয়েটর্স কর্নারে তাদের এআই চালিত উদ্ভাবনগুলি প্রদর্শন করবে। এই মঞ্চে আছে আকর্ষক কাহিনী কথন, গেমিং, ভার্চুয়াল প্রযোজনা এবং পরবর্তী প্রজন্মের কন্টেন্ট প্রযুক্তি। যে বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে সেগুলি হল, জিও-টাচ অটোনমাস নিউজরুম, ভাষা ওয়াল যার সঙ্গে থাকবে বহুভাষিক ডাবিং এবং এআই সাইন ল্যাঙ্গুয়েজ অবতার। থাকবে সংবাদ সেতু এবং দ্য ডিরেক্টর্স চেয়ারের মতো আলাপচারিতার অভিজ্ঞতা। আরও থাকবে একটি এআই পডকাস্ট স্টুডিও, কথাবলা মানুষরূপী রোবট এবং ভয়েস ক্লোনিং। ভাষাসেতু এবং কলা সেতুর চ্যালেঞ্জ বিজেতারা পরিবেশন করবে এআই চালিত উপকরণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ভাষাগত সুযোগ বৃদ্ধির লক্ষ্যে যা প্রকাশ করবে ভারতের সৃষ্টিশীল প্রযুক্তি নেতৃত্ব। 

 


SC/AP/NS…. 


(রিলিজ আইডি: 2228932) ভিজিটরের কাউন্টার : 8