প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বেদের কালজয়ী জ্ঞানের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন

প্রকাশিত: 12 FEB 2026 10:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেদের চিরন্তন জ্ঞানের তাৎপর্য তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেনঃ

 

"ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम्।

छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्।।"

 

এই সুভাষিতমে বলা হয়েছে— ‘জ্ঞানের সাধকেরা বলেন, এই বিশ্ব একটি চিরন্তন অশ্বত্থ বৃক্ষের ন্যায়, যার শিকড় উপরে এবং শাখা-প্রশাখা নিচের দিকে বিস্তৃত। এর পাতা হলো বেদ। যে ব্যক্তি এই সংসাররূপী বৃক্ষের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে, তাকেই প্রকৃত বেদজ্ঞ বলা হয়।’

 

শ্রী মোদী উল্লেখ করেছেন যে জ্ঞানের আলো কেবল অজ্ঞতার অন্ধকার দূর করে না, বরং সমগ্র বিশ্বকে আলোকিত করে তোলে। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি এই আদর্শের এক জীবন্ত দৃষ্টান্ত।

 

প্রধানমন্ত্রী ‘এক্স’হ্যান্ডেলে লিখেছেন—

 

‘জ্ঞানের আলো কেবল অজ্ঞতার অন্ধকার দূর করে না, বরং সমগ্র বিশ্বকে আলোকিত করে তোলে। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি এর এক জীবন্ত উদাহরণ।

 

ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम्।

छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्।।’

 

SC/PK...


(রিলিজ আইডি: 2227332) ভিজিটরের কাউন্টার : 5