অর্থমন্ত্রক
ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য শুল্কযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব
प्रविष्टि तिथि:
01 FEB 2026 1:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০০৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। এই বাজেটে কাস্টমস ও সেন্ট্রাল এক্সাইজ-এর কাঠামোয় সরলীকরণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে, দেশে পণ্যের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশীয় পণ্য বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণেও উৎসাহিত হবে।
কেন্দ্রীয় বাজেটে ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য শুল্কযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। যাঁরা ক্যান্সার আক্রান্ত তাঁরা ছাড়াও অন্যান্য দুরারোগ্য ব্যাধির রোগীদের জন্য ১৭ ধরনের ওষুধের ক্ষেত্রে ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও ৭টি বিরল অসুখের জন্য ওষুধের আমদানি শুল্ক ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। কাস্টমস-এর বিভিন্ন প্রক্রিয়াকে আরও সহজ সরল করার প্রস্তাবও রয়েছে এবারের বাজেটে। এর ফলে, ব্যবসা বাণিজ্যের জন্য পণ্য আমদানি করতে সুবিধা হবে।
এই বাজেটে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের পণ্য সামগ্রীর ওপর কর প্রদানের ক্ষেত্রে ছাড়ের সুযোগ ১৫ দিন থেকে বৃদ্ধি করে ৩০ দিন করা হয়েছে। এছাড়াও পণ্য আমদানির ক্ষেত্রে অ্যাডভান্স রুলিং-এর বৈধতার সময়সীমা ৩ বছর থেকে বৃদ্ধি করে ৫ বছর করা হয়েছে। যে সব পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়, সেগুলির বৈদ্যুতিন সিলিং ব্যবস্থাপনাকে আরও সহজ করার প্রস্তাব রাখা হয়েছে। আমদানি করা পণ্যের ক্ষেত্রে বিশ্বস্ত আমদানিকারকের বিলে কোন বাড়তি নিয়ম থাকছে না। সংশ্লিষ্ট সংস্থাগুলির পণ্য সামগ্রী বিদেশ থেকে আসলে কাস্টমস বিভাগের কাছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য এসে পৌঁছোবে। ফলে, এই সব পণ্যসামগ্রী আমদানি করার ক্ষেত্রে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স সহজে পাওয়া যাবে। এই সব সংস্কারগুলির ফলে আমদানি করা পণ্য সামগ্রীর ওপর নানা ধরনের অনুমোদনের ক্ষেত্রে আর অফিসারদের ওপর নির্ভর করতে হবে না। ফলে, সেগুলি সহজেই ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
SC/CB/AS
(रिलीज़ आईडी: 2221657)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam