অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে জোরদার আর্থিক রণকৌশল অর্থনৈতিক স্থিরতা স্থাপন করেছে : অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬

প্রকাশিত: 29 JAN 2026 2:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


১৬ অর্থবছর থেকে ২০ অর্থবছরের মধ্যে জিডিপি-র প্রায় ৮.৫ শতাংশ গড়ে রাজস্ব আদায় হতো কেন্দ্রের, যা ২২ অর্থবছর থেকে ২৫ অর্থবছরের মধ্যে হয়েছে প্রায় ৯.১ শতাংশ। অতিমারীর পূর্বে জিডিপি-র প্রায় ২.৪ শতাংশ আদায় হতো কোম্পানি ছাড়া অন্য কর বাবদ। সেটি অতিমারী পরবর্তীকালে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ। মোট কর আদায়ের মধ্যে প্রত্যক্ষ কর বেড়ে হয়েছে ২৫ অর্থবছরে ৫৮.২ শতাংশ। ২৬ অর্থবছরের এপ্রিল থেকে ডিসেম্বরে মোট জিএসটি বাবদ রাজস্ব আদায় হয়েছে ১৭.৪ লক্ষ কোটি টাকা। ২৫ অর্থবছরে আয়কর ফাইলিং বেড়ে হয়েছে ৯.২ কোটি। কার্যকরী মূলধনী ব্যয় ২৬ অর্থবছরে বেড়ে হয়েছে ৪.৩ শতাংশ। অতিমারী পূর্ববর্তীকালে ছিল ২.৭ শতাংশ। ২৬ অর্থবছরে রাজস্ব বাবদ ঘাটতি সবচেয়ে কম ৯ অর্থবছরের পর। ২৬ অর্থবছরে জিডিপি-র ৪.৪ শতাংশ আর্থিক ঘাটতি দেখানো হয়েছে অর্থনৈতিক সমীক্ষায়। কর ছাড়া রাজস্ব আদায় জিডিপি-র ১.৪ শতাংশেই রয়ে গেছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নকে সফল করতে কেন্দ্রীয় সরকারের মূলধনী ব্যয় বেড়ে হয়েছে ৩.৯ শতাংশ। ২৫ অর্থবছরে তা ছিল জিডিপি-র ৪ শতাংশ। 


 
SC/AP/AS


(রিলিজ আইডি: 2220494) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Odia , Kannada , Malayalam