প্রকাশিত:
21 JAN 2026 9:24AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মণিপুরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় শ্রী মোদী বলেছেন, “মণিপুর রাজ্য দিবস উপলক্ষ্যে আমি রাজ্যের ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মণিপুরের মানুষ ভারতের অগ্রগতিকে সমৃদ্ধ করেছে। খেলাধূলা, সংস্কৃতি ও প্রকৃতির প্রতি এই রাজ্যের আবেগ উল্লেখযোগ্য। আগামী দিনে এই রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলুক”।
SC/SD/SB