প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
প্রকাশিত:
16 JAN 2026 7:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় স্টার্টআপ দিবসে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন।
এক্স মাধ্যমে একাধিক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
"আজ, আমরা #10YearsOfStartupIndia উদযাপন করছি।
স্টার্টআপের জগতে, গত দশকে বেশ কিছু সাফল্য দেখা গেছে। এই পরিমন্ডল কীভাবে উদ্ভাবন এবং প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এই সাফল্য থেকে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।"
"#10YearsOfStartupIndia দীর্ঘদিনের মানসিকতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এমনকি গ্রামীণ এলাকার যুবকদেরও তাদের স্বপ্ন পূরণ করতে এবং তা বাস্তবায়নে সক্ষম করেছে।"
“স্টার্টআপ ইন্ডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা বিভিন্ন ক্ষেত্রকে নতুন সুযোগের সঙ্গে সংযুক্ত করে।
#10YearsOfStartupIndia”
“আমাদের লক্ষ্য হল আগামী দশ বছরে, আমরা স্টার্টআপের জগতে বর্তমানের গতিকে আরও এগিয়ে নিয়ে যাব, যাতে ভারত উদীয়মান প্রবণতা এবং প্রযুক্তিতে ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেয়।
#10YearsOfStartupIndia”
SC/PM/AS
(রিলিজ আইডি: 2215746)
ভিজিটরের কাউন্টার : 62
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam