স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং-কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন

প্রকাশিত: 26 DEC 2025 11:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং-কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিশোধ নিতে অমর শহীদ উধম সিং অনন্য সাহস ও শৌর্যের পরিচয় দিয়েছিলেন। উধম সিং ভারতের স্বাধীনতা আন্দোলনকে গদর বিপ্লবের মাধ্যমে বিদেশের মাটিতে পৌঁছে দেন। তাঁর অদম্য সাহস দেশের যুব সম্প্রদায়কে মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে অনুপ্রাণিত করবে।


SC/CB/DM


(রিলিজ আইডি: 2208814) ভিজিটরের কাউন্টার : 28