প্রকাশিত:
26 DEC 2025 10:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার 'জীবনযাত্রার সহজতা' বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী সময়ে সংস্কারের ধারা আরও জোরদার হবে। শ্রী মোদী এক্স মাধ্যমে একটি থ্রেডও শেয়ার করেছেন। তাতে তাঁর সরকার কীভাবে এই লক্ষ্যে কাজ করেছে তা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন:
"আমাদের সরকার 'জীবনযাত্রার সহজতা' বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নীচের এই থ্রেডটি সেই লক্ষ্যে আমরা কীভাবে কাজ করেছি তার উদাহরণ তুলে ধরেছে। আমাদের সংস্কার কর্মসূচি আগামী সময়ে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"
SC/PM/SKD