প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী সতীশ শাহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 25 OCT 2025 7:44PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৫ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ অভিনেতা শ্রী সতীশ শাহজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁকে ভারতীয় বিনোদনের একজন সত্যিকারের কিংবদন্তি বলে অভিহিত করেছেন।

এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেছেন:

“শ্রী সতীশ শাহজীর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। তাঁকে ভারতীয় বিনোদনের একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে। তাঁর অক্লান্ত রসবোধ এবং প্রতীকী অভিনয় অসংখ্য জীবনে হাসি এনে দিয়েছে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।


*****

SSS/SB/NS…


(রিলিজ আইডি: 2182659) ভিজিটরের কাউন্টার : 26