প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জনস্বাস্থ্যের উন্নতি এবং অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রণী উদ্যোগগুলির প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 24 SEP 2025 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় উন্নয়নের এক প্রধান স্তম্ভ হিসেবে ভারতের স্বাস্থ্য পরিচর্যার রূপান্তরের ক্রমবর্ধমান স্বীকৃতির ওপর আলোকপাত করেছেন। আয়ুষ্মান ভারত, পোষণ অভিযান ও স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি কীভাবে জনস্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি অর্থনীতিকেও শক্তিশালী করে তুলছে, সম্প্রতি এক নিবন্ধে বিখ্যাত কার্ডিয়াক সার্জেন ডঃ দেবী প্রসাদ শেট্টি তা তুলে ধরেছিলেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“ডঃ দেবী প্রসাদ শেট্টি লিখেছেন যে, ভারতের স্বাস্থ্য পরিষেবা বর্তমানে অর্থনৈতিক বিকাশের এক প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। আয়ুষ্মান ভারত, পোষণ অভিযান ও স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি রোগের বোঝা কমাচ্ছে, পরিবারের সঞ্চয় রক্ষা করছে এবং মানব মূলধন গঠন করছে। স্বাস্থ্যকে ব্যয় হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গী সুশাসন ও প্রগতিকে আরও সমৃদ্ধ করছে।”

 


SC/SD/NS


(রিলিজ আইডি: 2170570) ভিজিটরের কাউন্টার : 27