স্বরাষ্ট্র মন্ত্রক
ঝাড়খন্ডের হাজারিবাগে নকশাল দমন অভিযানে বড় মাপের সাফল্যের জন্য সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন ও ঝাড়খন্ড পুলিশের প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ
প্রকাশিত:
15 SEP 2025 5:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝাড়খন্ডের হাজারিবাগে নকশাল দমন অভিযানে বড় মাপের সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন ও ঝাড়খন্ড পুলিশের প্রশংসা করেছেন।
এক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খন্ড পুলিশ আজ ঝাড়খন্ডের হাজারিবাগে নকশাল দমন অভিযানে বিশাল সাফল্য অর্জন করেছে। এই অভিযানে কুখ্যাত নকশাল কম্যান্ডার, সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য সচদেব সোরোন ওরফে পরভেশ মারা পড়েছে। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। এছাড়া রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্জু ওরফে রামখেলাওয়ান নামে দুই নকশাল নেতারও মৃত্যু হয়েছে। এদের জন্যও সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শ্রী শাহ বলেন, উত্তর ঝাড়খন্ডের বোকারো অঞ্চল থেকে নকশালবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই সারা দেশ নকশালবাদের আতঙ্ক থেকে মুক্ত হবে।
SC/SD/NS…
(রিলিজ আইডি: 2167216)
ভিজিটরের কাউন্টার : 30
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam