স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ঝাড়খণ্ডের হাজারিবাগে নক্সাল-বিরোধী অভিযানে বড় সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ড পুলিসের প্রশংসা করেছেন

নকশাল বিরোধী অভিযানে, ১ কোটি পুরস্কার ঘোষিত কুখ্যাত নকশাল কমান্ডার, সিপিআই(এম)-এর সিসিএম সহদেব সোরেন ওরফে প্রবেশকে খতম করা হয়েছে

সুরক্ষা বাহিনী আরও দুই শীর্ষ নকশাল—রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্জু ওরফে রামখেলাওয়ান কে খতম করেছে

এই নকশালবিরোধী অভিযানের পর, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বোকারো অঞ্চল থেকে নকশালবাদ সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে

শীঘ্রই, সমগ্র দেশ নক্সালবাদের আতঙ্ক থেকে মুক্ত হবে

পোস্ট করার দিনক্ষণ: 15 SEP 2025 5:35PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৫ সেপ্টেম্বর ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ঝাড়খণ্ডের হাজারিবাগে নকশালবিরোধী অভিযানে বিশাল সাফল্য অর্জনের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশকে প্রশংসা করেছেন।

এক্স-এর একটি পোস্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ) এবং ঝাড়খণ্ড পুলিসের কোবরা ব্যাটালিয়ন আজ ঝাড়খণ্ডের হাজারিবাগে নক্সাল বিরোধী অভিযানে একটি বড় সাফল্য অর্জন করেছে। এই অভিযানে কুখ্যাত নক্সাল কমান্ডার, সিপিআই(এম)-এর সিসিএম সহদেব সোরেন ওরফে প্রবেশকে খতম করা হয়েছে, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। আরও দুই নক্সাল রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্জু ওরফে রামখেলাওয়ান-কেও নিরাপত্তা বাহিনী খতম করেছে। তাদের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা, এবং ১০ লক্ষ টাকা। শ্রী শাহ আরও বলেন যে এই নক্সাল বিরোধী অভিযানের পর, উত্তর ঝাড়খণ্ডের বোকারো অঞ্চল থেকে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। শীঘ্রই, সমগ্র দেশ নক্সালবাদের আতঙ্ক থেকে মুক্ত হবে।

*****

PS/SG/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2167089) ভিজিটরদের কাউন্টার : 33
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English