প্রকাশিত:
18 JUN 2025 2:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৫
কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মুং-এর সঙ্গে বৈঠক করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“কানাডায় প্রেসিডেন্ট লি জে মুং-এর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, গ্রিন হাইড্রোজেন, জাহাজ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও কোরিয়া প্রজাতন্ত্র একযোগে কাজ করবে। @Jaemyung_Lee”
SC/ SD /AG