প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উলানবাটার ওপেন ২০২৫-এ অসাধারণ সাফল্যের জন্য কুস্তিগীরদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 02 JUN 2025 8:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ জুন, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উলানবাটার ওপেন ২০২৫-এর তৃতীয় ব়্যাঙ্কিং সিরিজে অসাধারণ সাফল্যের জন্য কুস্তিগীরদের অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য অব্যাহত। উলানবাটার ওপেন ২০২৫-এর তৃতীয় ব়্যাঙ্কিং সিরিজে অসাধারণ সাফল্যের জন্য কুস্তিগীরদের অভিনন্দন। তাঁরা ৬টি সোনা সহ ২১টি পদক জিতেছেন। আমাদের নারীশক্তি ব়্যাঙ্কিং সিরিজে সর্বকালীন সেরা ফল করায় এই সাফল্য আরও স্মরণীয় হয়ে উঠেছে। উঠতি খেলোয়াড়ররা এই সাফল্য থেকে অনুপ্রাণিত হবেন।”

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2133504) ভিজিটরের কাউন্টার : 21