তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত চিলিকে ওয়েভস ২০২৫-এ আমন্ত্রণ জানিয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন চিলির মন্ত্রী ক্যারোলিনা অ্যারেদোন্দোর সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সফরের সময়ে

প্রকাশিত: 02 APR 2025 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০২৫

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন নতুন দিল্লিতে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্টের ৫ দিনের ভারত সফরের অঙ্গ হিসেবে দেখা করেছেন চিলির সংস্কৃতি, শিল্প এবং ঐতিহ্য মন্ত্রী শ্রীমতী ক্যারোলিনা অ্যারেদোন্দোর সঙ্গে। 

মাননীয় মন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে ১ মে থেকে ৪ মে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) নিয়ে। মাননীয় মন্ত্রী ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান এবং শ্রীমতী ক্যারোলিনা অ্যারেদোন্দোকে ভারতীয় ভাস্কর্যের একটি চিত্র উপহার দেন। 

অনুষ্ঠানে যোগ দেন চিলি দূতাবাসের থার্ড সেক্রেটারি শ্রী মার্টিন গোরম্যাজ সহ চিলির প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি বিদেশ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি শ্রী লক্ষ্মী চন্দ্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব (চলচ্চিত্র) ডঃ অজয় নাগভূষণ এম এন। 

 


SC/AP/NS….


(রিলিজ আইডি: 2118172) ভিজিটরের কাউন্টার : 30