প্রকাশিত:
03 OCT 2024 8:54AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের অধ্যবসায় ও সহনশীলতায় গর্বিত। নাগরিকদের সাহসিকতা ও উদ্যমী মনোভাব আমাদের উদ্বুদ্ধ করে চলবে বলে তিনি প্রত্যয়ী।
ইন্ডিয়া মাইনরিটিস ফাউন্ডেশনের একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, “দেশের মানুষের অধ্যবসায় ও সহনশীলতায় গর্বিত। নাগরিকদের সাহসিকতা ও উদ্যমী মনোভাব আমাদের উদ্বুদ্ধ করে চলবে”।
PG/AC/SB