প্রকাশিত:
04 SEP 2024 6:37AM by PIB Kolkata
নতুনদিল্লি ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চলতি প্যারিস প্যারালিম্পিক্স-এর মহিলাদের ৪০০ মিটার টি-২০ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় অ্যাথলিট দীপ্তি জীবনজী-কে অভিনন্দন জানিয়েছেন।
তাঁর দক্ষতা ও ধৈর্য্য বিশেষ প্রশংসার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
“#Paralympics2024! ৪০০ মিটার টি-২০ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় অ্যাথলিট দীপ্তি জীবনজী-কে জানাই অভিনন্দন। তিনি অগুনতি মানুষের অনুপ্রেরণার উৎস। তাঁর দক্ষতা ও দৃঢ়তা প্রশংসনীয়”।
PG/PM/CS