অর্থমন্ত্রক
মূলধনী লাভের ওপর করের হার সরলীকৃত ও বাস্তবানুগ
স্বল্পমেয়াদী লাভের ওপর ২০ শতাংশ এবং দীর্ঘমেয়াদী লাভের ওপর ১২.৫ শতাংশ কর দিতে হবে
আর্থিক সম্পদের দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা বার্ষিক ১ লক্ষ থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হল
প্রকাশিত:
23 JUL 2024 1:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২৪
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২৪-২৫ সালের যে সাধারণ বাজেট পেশ করেছেন তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মূলধনী লাভের ওপর করের হার সরলীকৃত ও বাস্তবানুগ করা।
শ্রীমতী সীতারমন নির্দিষ্ট কিছু আর্থিক সম্পদের স্বল্পমেয়াদী লাভের ওপর ২০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব রেখেছেন। অন্যান্য আর্থিক সম্পদ এবং আর্থিক নয় এমন সম্পদের ক্ষেত্রে বর্তমান করের হারই বজায় থাকবে।
আর্থিক এবং আর্থিক নয় এমন যাবতীয় সম্পদের দীর্ঘমেয়াদী লাভের ওপর ১২.৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সুবিধার জন্য নির্দিষ্ট কিছু আর্থিক সম্পদের মূলধনী লাভের ওপর ছাড়ের ঊর্ধ্বসীমা বার্ষিক ১ লক্ষ থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার প্রস্তাব বাজেটে রয়েছে।
অর্থমন্ত্রী জানান, তালিকাভুক্ত আর্থিক সম্পদগুলি এক বছরের বেশি সময় ধরে মালিকানায় থাকলে সেগুলিকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে গণ্য করা হবে। তালিকা বহির্ভূত আর্থিক সম্পদ এবং আর্থিক নয় এমন সম্পদের ক্ষেত্রে এই সময়সীমা অন্তত পক্ষে ২ বছর।
অর্থমন্ত্রী জানান, তালিকাবহির্ভূত বন্ড ও ডিবেঞ্চার, ডেট মিউচুয়াল ফান্ড ও বাজারের সঙ্গে সম্পর্ক যুক্ত ডিবেঞ্চারের ক্ষেত্রে মালিকানার মেয়াদ নির্বিশেষে বর্তমান হারেই কর ধার্য হবে।
PG/SD/AS
(রিলিজ আইডি: 2036198)
ভিজিটরের কাউন্টার : 159
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam