প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহি সফর (ফেব্রুয়ারি ১৩-১৪, ২০২৪)

প্রকাশিত: 10 FEB 2024 5:37PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

 

 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি ১৩-১৪, ২০২৪ সংযুক্ত আরব আমিরশাহি সফর করবেন। 

২০১৫-র পর এটি প্রধানমন্ত্রীর সপ্তম আমিরশাহি সফর। ৮ মাসে এই নিয়ে তিন বার ঐ দেশে যাচ্ছেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা নিয়ে কথা বলবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হবে। 

আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করবেন। তাঁর আমন্ত্রণে দুবাইয়ে বিশ্ব সরকার শিখর সম্মেলন ২০২৪-এ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি মূল ভাষণও দেবেন তিনি। 

প্রধানমন্ত্রী আবুধাবির প্রথম হিন্দু উপাসনালয় বিএপিএস মন্দিরের উদ্বোধন করবেন। জায়েদ স্পোর্টস সিটিতে ঐ দেশে বসবাসরত ভারতীয়দের সমাবেশে ভাষণ দেবেন তিনি। 

ভারত এবং আমিরশাহির মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বহুমাত্রিক। ২০১৫-র আগাস্টে প্রধানমন্ত্রীর আমিরশাহি সফরের পর তা সার্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। ২০২২-এ দু-দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। ২০২৩-এর জুলাইয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে দু-দেশের মুদ্রার ব্যবহার নিয়ে একটি সমঝোতাও স্বাক্ষরিত হয়। 

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান ২০২২-২৩-এ দাঁড়িয়েছে প্রায় ৮৫০০ মার্কিন ডলার। ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের প্রশ্নে ২০২২-২৩-এ সংযুক্ত আরব আমিরশাহি প্রথম চার-এ জায়গা করে নিয়েছে। ঐ দেশে বসবাস করেন প্রায় ৩৫ লক্ষ ভারতীয়। 
   


PG/AC/NS


(রিলিজ আইডি: 2015659) ভিজিটরের কাউন্টার : 78