প্রধানমন্ত্রীরদপ্তর
ভদোদরায় হারনি হ্রদে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ এককালীন সাহায্য ঘোষণা
প্রকাশিত:
18 JAN 2024 7:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভদোদরায় হারনি হ্রদে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে, “ভদোদরায় হারনি হ্রদে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। দুঃখের এই সময়ে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তার জন্য স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে।
নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা: প্রধানমন্ত্রী”।
PG/CB/SB
(রিলিজ আইডি: 2015405)
ভিজিটরের কাউন্টার : 93
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam