প্রকাশিত:
13 MAR 2024 3:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত থেকে ভুটানে পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট ইত্যাদি সরবরাহের লক্ষ্যে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় অনুমোদন দিয়েছে।
এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়বে। হাইড্রোকার্বন ক্ষেত্রের বিকাশে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে রপ্তানি ক্ষেত্রের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ভারত সরকারের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গেও এই চুক্তি সামঞ্জস্যপূর্ণ।
PG/MP/SKD