প্রকাশিত:
28 OCT 2023 8:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৩
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের বি টু পর্যায়ের দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় খেলোয়াড় কিষাণ গঙ্গোলী, আরিয়ান যোশী এবং সোমেন্দ্রকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
"পুরুষদের বি টু পর্যায়ে দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করার জন্য অকুন্ঠ অভিনন্দন জানাই কিষাণ গঙ্গোলী, আরিয়ান যোশী এবং সোমেন্দ্রকে। তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য রইলো আমার শুভকামনা।"
PG/SKD/AS