প্রকাশিত:
01 OCT 2023 8:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৩
হাংঝাউ-এ এশিয়াম গেমস-এ পুরুষদের শট পাট-এ সোনা জেতায় তেজিন্দার পাল সিং তুর-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন :
“@Tajinder_Singh3 তাঁর অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের নমুনা তুলে ধরেছেন। এশিয়ান গেমস-এ শট পাট-এ পরপর সোনা জেতায় অভিনন্দন। তাঁর অসাধারণ সাফল্য সবাইকে হতবাক করেছে। আগামীদিনে তাঁর যাবতীয় প্রয়াসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।”
PG/AB/DM