প্রধানমন্ত্রীরদপ্তর
অস্ট্রেলিয়ার বাণিজ্য এবং পর্যটন মন্ত্রী জন ফ্যারেল-এর বলা একটি আখ্যাকে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট
প্রকাশিত:
12 MAR 2023 3:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৩
ভারত এবং অস্ট্রেলিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক সংযোগ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেছেন। সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সম্মানে দ্বিপ্রাহরিক আহারে একটি আখ্যানকে অস্ট্রেলিয়ার বাণিজ্য এবং পর্যটন মন্ত্রী জন ফ্যারেল ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী @AlboMP-র সম্মানে দ্বিপ্রাহরিক আহারে অস্ট্রেলিয়ার বাণিজ্য এবং পর্যটন মন্ত্রী জন ফ্যারেল একটি আকর্ষণীয় বিষয় ভাগ করে নিয়েছেন। গ্রেড ১এ মিসেস এবার্ট নামে একজন তাঁকে পড়িয়েছিলেন যা তার জীবনে গভীর রেখাপাত করে এবং তাঁর শিক্ষার ভিত্তির কৃতিত্ব তিনি তাঁকে দিতে চান।
মিসেস এবার্ট এবং তাঁর স্বামী ও কন্যা লিওনি ভারতের গোয়া থেকে ১৯৫০ সালে অ্যাডিলেডে যান এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি বিদ্যালয়ে তিনি পড়াতে শুরু করেন। তাঁর কন্যা লিওনি সাউথ অস্ট্রেলিয়া ইন্সটিটিউট অফ টিচার্স-এর সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন।
এই স্মৃতিচারণটি শুনে আমি সন্তোষ বোধ করছি। এর মধ্যে দিয়ে বোঝা যায় ভারত-অস্ট্রেলিয়ার গভীর সাংস্কৃতিক সংযোগকে। এটা অনুরূপভাবে এক হৃদয় ব্যঞ্জনা তৈরি করে যখন একজন তার শিক্ষিকার অবদানের কথা আন্তরিকতার সঙ্গে স্মরণ করে।”
PG/AB/ NS
(রিলিজ আইডি: 1906318)
ভিজিটরের কাউন্টার : 190
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam