প্রধানমন্ত্রীরদপ্তর
দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হওয়া একটি সন্তোষজনক বিষয় : প্রধানমন্ত্রী
প্রকাশিত:
06 MAR 2023 8:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়।
ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ নিশিকান্ত দুবে এক ট্যুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী দেওঘরে এইমস হাসপাতালের উদ্বোধন করেন। এভাবে স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ঐ ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“আজকের ওয়েবিনারে আমি স্বাস্থ্যক্ষেত্রের প্রগতি সম্পর্কে আলোচনা করছিলাম। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোয় যথেষ্ট উন্নতি হয়েছে, যা অত্যন্ত সন্তোষজনক। এটি তারই এক উদাহরণ।”
PG/CB/DM/
(রিলিজ আইডি: 1904979)
ভিজিটরের কাউন্টার : 178
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam