প্রধানমন্ত্রীরদপ্তর
ছত্তিশগড়ের বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর সমবেদনা
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন সাহায্যের ঘোষণা
প্রকাশিত:
24 FEB 2023 11:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে :
“ছত্তিশগড়ের বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি শোকাহত। স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি : প্রধানমন্ত্রী@narendramodi।”
“বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা : প্রধানমন্ত্রী@narendramodi।”
PG/CB/DM
(রিলিজ আইডি: 1902041)
ভিজিটরের কাউন্টার : 180
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam