প্রকাশিত:
11 FEB 2023 9:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
দু’দিনে ১০ লক্ষেরও বেশি সুকন্যা সমৃদ্ধি আমানত খোলায় ইন্ডিয়া পোস্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে মেয়েদের ক্ষমতায়ন ও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “এই বিরাট সাফল্যের জন্য @IndiaPostOffice – কে অনেক অনেক অভিনন্দন। এই উদ্যোগ দেশের মেয়েদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখবে এবং তাদের ক্ষমতায়নের পথ প্রশস্ত করবে”।
PG/AB/SB