প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট গণিতজ্ঞ ও পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শ্রী আর এল কাশ্যপের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 12 NOV 2022 10:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২২

 

বিশিষ্ট গণিতজ্ঞ তথা পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শ্রী আর এল কাশ্যপের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন : 

“শ্রী আর এল কাশ্যপ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্ব। গণিত ও বিজ্ঞানে তাঁর ছিল অগাধ জ্ঞান ও ব্যুৎপত্তি। ভারতীয় সংস্কৃতির গভীরতায় তিনি ছিলেন বিশেষভাবে গর্বিত। বেদ সম্পর্কেও তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন। তাঁর মৃত্যুতে আমি ব্যথাহত। তাঁর পরিবার-পরিজনকে জানাই শোক ও সমবেদনা। ওঁ শান্তি!”

 

PG/SKD/DM/


(रिलीज़ आईडी: 1875575) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam