প্রকাশিত:
07 NOV 2022 10:55AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রসিদ্ধ তামিল লেখক থিরু আজহা ভাল্লিয়াপ্পাকে তাঁর জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন :
“থিরু আজহা ভাল্লিয়াপ্পাকে তাঁর জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি তাঁর কবিতা ও অসাধারণ লেখনীর জন্যই স্মরণীয় নন, ইতিহাস, সংস্কৃতি ও শিশু সাহিত্যকে জনপ্রিয় করার জন্য তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর প্রচেষ্টা আজকের এই সময়কালে অনেক মানুষকে অনুপ্রেরণা যোগায়।”
PG/AB/DM/