নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য অংশগ্রহণের সময়সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২২ করা হল

প্রকাশিত: 07 OCT 2022 2:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭  অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য অংশগ্রহণের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২২ করা হয়েছে। ঐদিন বেলা ৫টা পর্যন্ত এতে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে। এই জাতীয় পুরস্কারের জন্য নাম নথিভুক্তির নতুন পোর্টালটি হল (https://awards.gov.in/). এই পোর্টালটিতে গিয়ে যোগদানেচ্ছু প্রার্থীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর আগে যারা https://nca-wcd.nic.in/. এই পোর্টালটিতে নাম নথিভুক্ত করেছেন তাঁরা আরও একবার নতুন পোর্টালটিতে নাম নথিভুক্তির সুযোগ পাবেন।

PG/SKD/NS


(রিলিজ আইডি: 1865847) ভিজিটরের কাউন্টার : 152
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Telugu , Kannada