প্রকাশিত:
07 SEP 2022 10:14AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২২
কর্ণাটকের মন্ত্রী শ্রী উমেশ কাত্তি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন:
“একজন অভিজ্ঞ নেতা হিসেবে কর্ণাটকের উন্নয়ন প্রচেষ্টায় বিশেষ অবদানের স্বাক্ষর রেখে গেছেন শ্রী উমেশ কাত্তিজি। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। এই বিপর্যয়ের মুহুর্তে তাঁর পরিবার-পরিজন ও অনুগামীদের সঙ্গে আমি সমানভাবে মর্মাহত। ওঁ শান্তি।”
PG/SKD/NS