প্রধানমন্ত্রীরদপ্তর
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ট্রিপল জাম্পে স্বর্ণ পদক জয়ী এলধোস পল’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
07 AUG 2022 6:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ট্রিপল জাম্পে স্বর্ণ পদক জয়ী এলধোস পল’কে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজকের ট্রিপল জাম্প ইভেন্টটি ঐতিহাসিক। আমাদের ক্রীড়াবিদরা তাঁদের উৎকর্ষ প্রমাণ করেছেন। অসামান্য প্রতিভাধর এলধোস পল, যিনি স্বর্ণ পদক জয় করেছেন, তাঁকে অভিনন্দন জানাই। অতীতের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলির মতোই এবারও তিনি ভালো ফল করেছেন। তাঁর নিষ্ঠা প্রশংসনীয়। #Cheer4India"।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1849841)
ভিজিটরের কাউন্টার : 131
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam