প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী কুস্তিগীর পূজা গেহলটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন
“পূজা, আপনার পদক প্রাপ্তি আনন্দের কারণ, ক্ষমা চাইবার জন্য নয়”
প্রকাশিত:
07 AUG 2022 8:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পূজা গেহলটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এএনআই – এর একটি ট্যুইট বার্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন। ঐ ট্যুইটে কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়লাভ করে পূজা আবেগপ্রবণ হয়ে ট্যুইটারে পোস্ট করেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “পূজা, আপনার পদক প্রাপ্তি আনন্দের কারণ, ক্ষমা চাইবার জন্য নয়। আপনার পথ চলা আমাদের অনুপ্রাণিত করে। আপনার সাফল্যে আমরা আনন্দিত। আপনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন … এগিয়ে চলুন”!
PG/CB/SB
(রিলিজ আইডি: 1849466)
ভিজিটরের কাউন্টার : 131
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam