প্রকাশিত:
08 JUL 2022 11:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী আবে শিনজো-র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় বন্ধু শ্রী আবে শিনজো-র ওপর হামলার ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। তাঁকে, তাঁর পরিবারের সদস্যদের এবং জাপানের জনসাধারণকে সমবেদনা জানাই ও তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করি।”
PG/CB/DM