প্রকাশিত:
19 FEB 2022 8:51AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৯শে ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি মনে করেন, ছত্রপতি শিবাজির বলিষ্ঠ নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্ব দেওয়ার নীতি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই । তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্ব দেওয়ার নীতি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তাঁর স্বপ্ন পূরণে আমরা দায়বদ্ধ।“
CG/CB/SB/