স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ‘হর ঘর দস্তক’ অভিযানের পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

প্রকাশিত: 02 DEC 2021 1:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
দেশ জুড়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযানকে আরও ত্বরান্বিত করতে ‘হর ঘর দস্তক’ কর্মসূচির সূচনা হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসাবে কোভিড প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়ার হার ৫.৯ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেওয়ার হার ১১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে টিকাকরণের হার বৃদ্ধি পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। তেসরা নভেম্বর থেকে ‘হর ঘর দস্তক’ অভিযানের সূচনা হয়েছে। স্বাস্থ্য সচিব বলেছেন, দেশে এখনও প্রায় ১২ কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে।
 
দেশে এ পর্যন্ত ১২৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭৯ কোটি ১৩ লক্ষ বা ৮৪.৩ শতাংশ প্রথম ডোজ এবং ৪৫ কোটি ৮২ লক্ষ বা ৪৯ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাডু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে – এই ৭টি রাজ্যে যেসব জেলায় বিপুল সংখ্যক মানুষ এখনও টিকার ডোজ নেননি, তাঁদের জাইকোভ ডি টিকা দেওয়া হবে। স্বাস্থ্য সচিব টিকা নিয়ে উৎসাহ দেওয়ার জন্য স্থানীয় স্তরে প্রভাবশালী ব্যক্তিদের টিকাকরণ অভিযানের প্রচারে যুক্ত করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন। 
 
CG/CB/SB

(রিলিজ আইডি: 1777479) ভিজিটরের কাউন্টার : 508
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Odia , Tamil , Telugu