প্রকাশিত:
03 SEP 2021 10:00AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩রা সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টোকিও প্যারালিম্পিক্স গেমসে হাই জাম্পে রৌপ্য পদক জেতার জন্য প্রবীণ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “#Paralympics-এ রৌপ্য পদক জেতায় প্রবীণ কুমারের জন্য গর্ব অনুভব করছি। তাঁর কঠোর পরিশ্রম ও অনবদ্য নিষ্ঠার ফসল এই পদক জয়। তাঁকে অভিনন্দন জানাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।#Praise4Para"
CG/CB/ SFS/