প্রকাশিত:
01 MAY 2021 8:49AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মে, ২০২১
শ্রী গুরু তেগ বাহাদুর জী-র ৪০০তম প্রকাশ পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘শ্রী গুরু তেগ বাহাদুর জী-র ৪০০তম প্রকাশ পর্ব উপলক্ষে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। পিছিয়েপড়া মানুষের সেবা এবং অদম্য সাহসিকতার জন্য তিনি সারা বিশ্বে শ্রদ্ধাশীল। গুরু তেগ বাহাদুর জী অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে কখনও মাথানত করেননি। তাঁর মহান আত্মত্যাগ এখনো অগণিত মানুষকে শক্তি যোগায় ও উদ্বুদ্ধ করে।’
SC/BD/AS/