প্রধানমন্ত্রীরদপ্তর

কোরাপুটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন সহায়তার অনুমোদন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 01 FEB 2021 5:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওডিশার কোরাপুটে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই অর্থ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।

এই দুর্ঘটনায় যাঁরা গুরুতর আহত হয়েছেন, তাঁদের ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, “ওডিশার কোরাপুটে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। যাঁরা গুরুতর আহত হয়েছেন, তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে”।

***

 

 

CG/CB/SB


(রিলিজ আইডি: 1694181) ভিজিটরের কাউন্টার : 150