প্রধানমন্ত্রীরদপ্তর
উস্তাদ গুলাম মুস্তাফা খান সাহেবের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
17 JAN 2021 8:11PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৭ই জানুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উস্তাদ গুলাম মুস্তাফা খান সাহেবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “উস্তাদ গুলাম মুস্তাফা খান সাহেবের প্রয়াণে আমাদের সাংস্কৃতিক জগতে ক্ষতি হল। তিনি ছিলেন সঙ্গীত জগতের চূড়ামণি, সৃজনশীলতার কিংবদন্তী। তাঁর সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম আপন করে রাখবে। তাঁর সঙ্গে আলাপচারিতার সুখস্মৃতি আমার রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই।“
***
CG/CB
(রিলিজ আইডি: 1689566)
ভিজিটরের কাউন্টার : 140
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam