স্বরাষ্ট্র মন্ত্রক

প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ'র

প্রকাশিত: 25 DEC 2020 12:24PM by PIB Kolkata

নতুন দিল্লি ,২৫ ডিসেম্বর, ২০২০

 

প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ।  তিনি  আজ নতুন দিল্লিতে অটল বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

 

একাধিক  ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অত্যন্ত  শ্রদ্ধাশীল ভারতরত্ন অটলজী'র  জন্মবার্ষিকীতে সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি  শ্রদ্ধা জানিয়েছি।  অটলজী'র চিন্তাভাবনা এবং দেশের অগ্রগতির জন্য তাঁর আত্মোৎসর্গ আমাদের সর্বদা দেশ সেবা করার শক্তি যোগায় । ”

 

শ্রী অমিত শাহ আরও বলেন, “শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, ভারতের উন্নয়ন, দরিদ্রদের কল্যাণ  ও সুশাসনের নতুন যুগের সূচনা করেছিলেন এবং আজীবন দেশের জন্য  কাজ করে গেছেন।   অটলজী'র দায়িত্ব ও দেশের প্রতি তাঁর সেবা করার মনোভাব  আমাদের সর্বদা অনুপ্রেরণা যোগায়।  অটলজী'র কাজ ও দেশবাসী'র প্রতি দায়বদ্ধতা আমাদের অনুপ্রাণিত করে।" 

***

 

 

CG/SS


(রিলিজ আইডি: 1683728) ভিজিটরের কাউন্টার : 243