আইনওবিচারমন্ত্রক

বিচারপতি সঞ্জয় কুমার মেধি, নানি তাগিয়া এবং মণীষ চৌধুরিকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে

প্রকাশিত: 06 NOV 2020 1:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ নভেম্বর, ২০২০
 
 
 
রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ২১৭ ধারার (১) উপ-ধারা অনুযায়ী বিচারপতি সঞ্জয় কুমার মেধি, বিচারপতি নানি তাগিয়া এবং বিচারপতি মণীষ চৌধুরিকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এর আগে পর্যন্ত এই তিন বিচারপতি গুয়াহাটি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কার্য নির্বাহ করেছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তাঁদের কার্যকালের মেয়াদ শুরু হবে। কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রকের ন্যায়বিচার দপ্তর এই মর্মে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করেছে। 
 
 
 
CG/BD/DM

(রিলিজ আইডি: 1670690) ভিজিটরের কাউন্টার : 158
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Tamil , Telugu