তথ্যওসম্প্রচারমন্ত্রক
কোভিড – ১৯ রোধে যথাযথ আচরণের জন্য প্রধানমন্ত্রী জনআন্দোলনের সূচনা করবেন
प्रविष्टि तिथि:
07 OCT 2020 7:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৮ই অক্টোবর কোভিড – ১৯ রোধে যথাযথ আচরণের জন্য জন আন্দোলন কর্মসূচীর সূচনা করবেন। ট্যুইটের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হবে।
আসন্ন উৎসবের মরশুম, শীতকাল ও অর্থনৈতিক কাজকর্ম শুরু করার বিষয় বিবেচনা করে এই প্রচার পর্ব শুরু করা হবে।
জনসাধারণের অংশগ্রহণকে এই কর্মসূচীতে উৎসাহ দেওয়া হবে। কম খরচে ব্যাপক প্রচার চালানোই এর মূল উদ্দেশ্য। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও ঘন ঘন হাত ধোওয়ার মতো মূল বিষয়গুলি প্রচারে জায়গা পাবে।
সকলে কোভিড – ১৯ সংক্রান্ত একটি শপথও গ্রহণ করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক / দপ্তর, রাজ্য সরকারগুলি / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন মিলিতভাবে এই কর্মসূচী বাস্তবায়িত করবে। এর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হবে সেগুলি হল –
যে সব জেলায় সংক্রমণের হার বেশি, সেখানে প্রচার বেশি করে চালানো হবে।
প্রতিটি নাগরিকের কাছে সহজ – সরল বোধগম্য ভাষায় বার্তা পৌঁছে দেওয়া হবে।
সমস্ত মাধ্যম জগৎকে ব্যবহার করে দেশজুড়ে প্রচার চালানো হবে।
সর্বসাধারণের জন্য জায়গাগুলিতে ব্যানার ও পোস্টার লাগানো হবে; প্রথম সারির কর্মীদের ব্যবহার করা হবে ও বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রচারের অন্যতম লক্ষ্য হবেন।
সরকারী জায়গায় দেওয়াল লিখন, হোর্ডিং, বৈদ্যুতিন বোর্ডের মাধ্যমে প্রচার করা হবে।
বাড়ি বাড়ি বার্তা পৌঁছে দেবার জন্য স্থানীয় স্তরে ও জাতীয় স্তরে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য নেওয়া হবে।
জনসচেতনতা গড়ে তুলতে ভ্রাম্যমান ভ্যানে প্রচার চালানো হবে।
অডিও মাধ্যমে, প্যামফ্লেট, পুস্তিকার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হবে।
কোভিড – ১৯ সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে স্থানীয় কেবল অপারেটরদের সাহায্য চাওয়া হবে।
যথাযথভাবে সকলের কাছে পৌঁছানোর জন্য সমন্বতিভাবে সংবাদ মাধ্যমের সাহায্যে প্রচার চালান হবে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1662521)
आगंतुक पटल : 253