প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন অনুমোদনে গঠিত সিলেকশন বোর্ড কাজ শুরু করেছে

প্রকাশিত: 19 SEP 2020 11:04AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯ সেপ্টেম্বর, ২০২০

 


    ১৪ই সেপ্টেম্বর ২০২০তে সেনা বাহিনীর সদর দপ্তরে ভারতীয় সেনাবাহিনীতে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশনে অনুমোদনের জন্য বাছাইয়ের কাজে গঠিত বিশেষ ৫ নম্বর মনোনয়ন পর্ষদ কাজ শুরু করেছে। পর্ষদের শীর্ষে আছেন একজন বরিষ্ঠ জেনারেল অফিসার এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন মহিলা আধিকারিককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য মহিলা আধিকারিকদের পর্যবেক্ষক হিসেবে শুনানির সাক্ষী থাকার অনুমতি দেওয়া হয়েছে। 


    যেসব মহিলা আধিকারিকরা এই স্ক্রিনিং প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন, ন্যূনতম গ্রহণযোগ্য মেডিক্যাল ক্যাটিগরিতে পড়লেই তবে তাদের স্থায়ী কমিশন দেওয়া হবে। 

 


CG/AP/NS


(রিলিজ আইডি: 1656773) ভিজিটরের কাউন্টার : 201
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Odia , Tamil , Telugu